উত্তরদিনাজপুর

লড়ির ধাক্কায় মৃত এক বৃদ্ধা

লড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পানিশালা এলাকার ৩৪ নং জাতীয় সড়কে।

        জানা যায়, মৃত ওই বৃদ্ধার নাম শিবানী গুপ্তা ( ৬৫)। বাড়ি রায়গঞ্জের রবীন্দ্রপল্লী এলাকায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাতে পথ চলতি মানুষ রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধাকে উদ্ধার করে রায়গঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা ওই বৃদ্ধাকে পরীক্ষা করার পর মৃত বলে জানান। 

        এবিষয়ে এলাকার এক বাসিন্দা দেবতোষ সরকার জানান, মৃত ওই বৃদ্ধা বেশ শিক্ষিত ছিলেন। কিন্তু বয়সের সাথে সাথে মানষিক দিক থেকে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। বেশ কিছু দিন ধরে এদিক ওদিক ঘুড়ে বেড়াচ্ছিলেন। কিন্তু এদিন পানিশালা এলাকায় লড়ির ধাক্কায় মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। প্রশাসনের পক্ষ থেকে মৃতার পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে।